০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক -১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১১ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফারুক মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছেন স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হলে পুলিশ হেফাজত থেকে সটকে পড়েন তিনি।

গত সোমবার (১ জুন) সন্ধ্যা ৭টার পর নাসিক ৮নং ওয়ার্ডের সৈয়দপাড়া এলাকার ফোরকান হাজীর গরুর খামারে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফারুক মিয়া ঘটনাস্থলের খামারটির কর্মচারী। সন্ধ্যায় ওই শিশুটি খামারের সামনে দিয়ে যাওয়ার পথে অভিযুক্ত তাকে আম খাওয়ানোর কথা বলে ভেতরে ডেকে নেন। পরবর্তীতে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের মানুষজন একত্রিত হয়ে উদ্ধার করেন। একপর্যায়ে স্থানীয়রা অভিযুক্তকে সেখানেই বেধড়ক পিটিয়ে আহত করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল বলেন, আম খাওয়ানোর কথা বলে খামারের কর্মচারী ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। তবে স্থানীয়দের তাৎক্ষণিক ব্যবস্থায় শিশুটি রক্ষা পায় এবং অভিযুক্তকে স্থানীয়রা মারধর করে। মারধরের পর আহত অবস্থায় নারায়ণগঞ্জের খানাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে অভিযুক্ত সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সটকে পড়েন। আমরা এটা নিয়ে কাজ করছি। অভিযুক্তকে আটকের চেষ্টা অব্যাহত আছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

সিদ্ধিরগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক -১

প্রকাশিত : ০৫:২৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬