সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থীদের পাশাপাশি ওয়ার্ড কমিশনার প্রার্থীরাও যার যার এলাকায় জনসংযোগ শুরু করেছেন। আওয়াজ দিচ্ছেন সম্ভাব্যপ্রার্থী হিসেবে। ঢাকার তেজগাঁও এর ব্যতিক্রম নয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানা দিন ২৪ নং ওয়ার্ডেও প্রচারণা চলছে। এ ওয়ার্ডটি তে বেশ কয়েকজন প্রার্থী হিসেবে আওয়াজ তুললেও এর মধ্যে মনিরুজ্জামান মনির, হাফিজুর রহমান প্যারিস এবং দেলোয়ার হোসেন খান এর নাম আলোচনার শীর্ষে।
তবে এ তিনজনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন হাফিজুর রহমান প্যারিস।ছোটবেলা থেকেই এ এলাকায় প্যারিসের জন্ম এবং বেড়ে ওঠা। খেলাধুলা এবং সামাজিক সমাজসেবামূলক বিভিন্ন সংগঠনের সাথে কাজ করে এলাকায় বেশ জনপ্রিয় হয়ে আছেন আগে থেকেই। দল নয় পদ নয় প্রার্থীর যোগ্যতাই প্রকৃত পরিচয় । এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে হাফিজুর রহমান প্যারিস, তেজগাঁও ২৪ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী হিসেবে জনসংযোগ শুরু করেছেন ব্যাপকভাবে । হাফিজুর রহমান প্যারিস বলেন আমি গতানুগতিক রাজনীতি থেকে বের হয়ে জনপ্রতিনিধি হতে চাই। আমি বিশ্বাস করি জনগণের সেবা করতে কোন রাজনৈতিক দলের না হয়েও কাজ করা যায়। আর তারই প্রমাণ রাখব আমি নির্বাচিত হয়ে। তিনি আরো বলেন আমি এ এলাকার একজন সন্তান হিসেবে ২৪ নং ওয়ার্ডের জনগণের পাশে দাঁড়িয়েছি।
এই ওয়ার্ডের মাটি, মানুষ, পথঘাট আর জীবনের গল্পের সঙ্গে আমার শৈশব-কৈশোর জড়িয়ে আছে গভীরভাবে। এখানেই বেড়ে ওঠা, এখানেই স্বপ্ন দেখা। তাই খুব কাছ থেকে দেখেছি এ এলাকার মানুষ এর সুখ-দুঃখ, আশা-হতাশা এবং প্রতিদিনের সংগ্রাম। আমি জানি একটি ওয়ার্ডের উন্নয়ন শুধু বড় বড় কথায় হয় না; হয় মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে।
নিরাপদ রাস্তা, পরিচ্ছন্ন পরিবেশ, জলাবদ্ধতামুক্ত এলাকা, সুস্থ নাগরিক সেবা, যুবসমাজের কর্মসংস্থান এবং সাধারণ মানুষের শান্তিপূর্ণ জীবন এগুলোই হবে আমার অঙ্গীকারের মূল ভিত্তি।ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল এই এলাকার মানুষের পাশে দাঁড়ানোর। আজ সময় এসেছে সেই দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার।
আমি বিশ্বাস করি, জনগণের প্রতিনিধি মানে শুধু একজন জনপ্রতিনিধি নয় একজন অভিভাবক, একজন বিশ্বস্ত সহযোদ্ধা।আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কথার রাজনীতি নয় কাজের রাজনীতি করতে চাই।এলাকার সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে,তাদের মতামতকে গুরুত্ব দিয়ে, অগ্রাধিকারের ভিত্তিতে ২৪ নং ওয়ার্ডের প্রতিটি সমস্যা সমাধানে কাজ করে ঢাকার একটি মডেল ওয়ার্ড তৈরি করব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন আমি ক্ষমতা চাই না, চাই মানুষের আস্থা।আমি প্রতিদান চাই না, চাই আপনাদের দোয়া ও ভালোবাসা।জনগণ যদি পাশে থাকে,আমি তাদের পাশে থাকব সব সময়।হাফিজুর রহমান প্যারিস একজন উদীয়মান ব্যবসায়ী। তার শিক্ষাজীবন শুরু হয় তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল এন্ড কলেজ থেকে। তারপর এইচএসসি তেজগাঁও কলেজ থেকে এবং পরবর্তীতে তিতুমীর কলেজ থেকে অনার্স মাস্টার্স সম্পূর্ণ করেন। হাফিজুর রহমান প্যারিস বলেন আমি যতদিন বাঁচবো ততদিন এই তেজগাঁও বাসির পাশে থেকে কাজ করতে চাই।
ডিএস,/

























