০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

“পাঁচ বছরের মধ্যে গজারিয়ার সব রাস্তা ও ব্রিজের কাজ সম্পন্ন করা হবে” : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও ব্রিজ আছে, ইনশাআল্লাহ আমরা পাঁচ বছরের মধ্যে সব কমপ্লিট করে দেব। তিন মাসে যা কাজ হয়েছে, আওয়ামী লীগের আমলে ১৭ বছরেও তা হয়নি।”
শনিবার (২০ জুন) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সফরকালে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

সফরের শুরুতে সকাল ১১টায় ভবেরচর বাজারে চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট দুইতলা গ্রামীণ বাজার ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মন্ত্রী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত এ প্রকল্পটি দেশের গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় নির্মিত হচ্ছে। উদ্বোধন শেষে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।
জানা যায়, বাংলাদেশ সরকারের অর্থায়নে গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ভবেরচর গ্রামীণ বাজারে ভবন নির্মাণ কাজ শুরু হয় ২০২৪ সালের ১ জুলাই। প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে।

পরে মন্ত্রী ব্র্যাক অফিস–ইমামপুর ইউনিয়ন (ইউনুস শিকদার) সড়কের উন্নয়ন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পের আওতায় সড়কের চেইনেজ ০ থেকে ২ হাজার মিটার পর্যন্ত উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।

এরপর তিনি রসুলপুর বাজার এলাকায় ফুলদি নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ- ৩ আসেনর সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সিলেট -২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সংসদ সদস্য এড. ফাহমিদা নাছরিন।

প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল ইসলাম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডিএস./

ট্যাগ :

প্রকাশিত : ০৩:৩৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬