০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মারা গেছে ৭৫৩ জন এবং নিশ্চিত হামে ৯৬ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৯।

মঙ্গলবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯টি শিশু।

ডিএস./

ট্যাগ :

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৬:১৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬