০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

নারায়ণগঞ্জে গ্যাসের বিস্ফোরণে দগ্ধ শিশু সন্তানের পর মায়েরও মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে একটি বাসায় লাইনের লিকেজ থেকে জমা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ নারী বিউটিও মারা গেছেন। সোমবার (১০ আগস্ট) সকাল পৌনে সাতটায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে এ হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, বিউটির শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছেল।

গত শনিবার দুপুরে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিউটির ৮ বছর বয়সী শিশু সন্তান মারুফ। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান চিকিৎসক।

স্ত্রী ও সন্তানের মৃত্যু হলেও একই হাসপাতালে শরীরের ৮৫ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন আছেন রাজমিস্ত্রি মাইদুল। ২৪ বছর বয়সী এ ব্যক্তিরও অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ডা. শাওন বিন রহমান।

গত শুক্রবার সকালে বন্দরের কুড়িপাড়া চাপাতলী এলাকার একটি ভাড়া বাসায় বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হন এ পরিবারের তিন সদস্য।

তাদের গ্রামের বাড়ি নাটোরে, তবে কাজের সুবাদে এক বছর ধরে বন্দরের টিনের ঘরটিতে ভাড়া থাকছিলেন।

ঘটনার দিন প্রাথমিক তদন্তের বরাতে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “টিনের ভাড়াবাড়িতে থাকতেন পরিবারটি। তাদের ঘরের পাশেই রান্নাঘর। রান্নাঘরে তিতাসের গ্যাসের লাইনের লিকেজ থেকে ঘরের ভেতর জমা গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটে।”

ডিএস./

ট্যাগ :

শ্রীমঙ্গলে এসএসসি, দাখিল ও ভোকেশনালে জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন

নারায়ণগঞ্জে গ্যাসের বিস্ফোরণে দগ্ধ শিশু সন্তানের পর মায়েরও মৃত্যু

প্রকাশিত : ০৪:৫৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬