চট্টগ্রামের মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার ৬ সেপ্টেম্বর দুপুরে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় পরিচলনা কমিটির সভাপতি আবুল হাসেম ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন স্কুলের প্রধান শিক্ষক সাইফুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা জমির উদ্দিন, বিদায়ী সহকারী প্রধান শিক্ষক বিপুল চন্দ্র দেসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপুল চন্দ্র দে দীর্ঘ ৩৭ বছর শিক্ষকতা জীবনের ইতি টেনে সহকর্মী ও হাজারো শিক্ষার্থীদের অশ্রুসিক্ত সংবর্ধনায় ঘোড়ার গাড়ী চড়ে রাজকীয়তায় আপন নিবাসে ফিরে যান।
ডিএস./



















