২০১০ সালে যাত্রা শুরুর পর আবাসিক ও বাণিজ্যিক ইন্টেরিয়র ডিজাইন ও বাস্তবায়নে অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা ও ধারাবাহিক কাজের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করেছে প্রতিষ্ঠানটি
দেশের ইন্টেরিয়র ডিজাইন ও বিল্ড খাতে গত দেড় দশকে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন নতুন প্রতিষ্ঠান ও ডিজাইন ফার্মের আগমনের পাশাপাশি গ্রাহকদের মধ্যেও বেড়েছে নান্দনিকতা, কার্যকারিতা ও টেকনিক্যাল মানসম্পন্ন ইন্টেরিয়র সেবার চাহিদা। এই পরিবর্তনশীল বাজারে দীর্ঘদিন ধরে কাজ করে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম নূরাণী ইন্টেরিয়র (Nurani Interior)।
২০১০ সালে যাত্রা শুরু করা নূরাণী ইন্টেরিয়র (Nurani Interior) বর্তমানে ঢাকার বারিধারা ডিওএইচএস থেকে আবাসিক ও বাণিজ্যিক ইন্টেরিয়র ডিজাইন এবং বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করছে। দীর্ঘ সময়ের অভিজ্ঞতায় প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের প্রকল্পে কাজ করেছে আবাসিক অ্যাপার্টমেন্ট, ডুপ্লেক্স বাড়ি, করপোরেট অফিস, কমার্শিয়াল স্পেস এবং ল্যান্ডস্কেপ ডিজাইন এর মধ্যে উল্লেখযোগ্য।
খাতসংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন সেক্টরে প্রতিষ্ঠানগুলোর জন্য কোনো সর্বজনস্বীকৃত প্রাতিষ্ঠানিক র্যাঙ্কিং ব্যবস্থা না থাকায় একটি ফার্মের প্রকৃত সক্ষমতা যাচাইয়ে তার কাজের পোর্টফোলিও, ডিজাইন দক্ষতা, টেকনিক্যাল সক্ষমতা, প্রকল্প ব্যবস্থাপনা এবং ক্লায়েন্ট সন্তুষ্টি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।
এই জায়গায় নূরাণী ইন্টেরিয়রের অন্যতম শক্তি হলো তাদের সমন্বিত পেশাদার টিম। আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার, সিভিল ও ইলেকট্রিক্যাল প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কারিগরি জনবলের সমন্বয়ে প্রতিষ্ঠানটি একটি প্রকল্পের ডিজাইন থেকে বাস্তবায়ন পর্যন্ত সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেয়।
ডিএস./


















