১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ইকুয়েডরে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ২৪

ইকুয়েডরে একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। নিহতদের মধ্যে ১৯ জন কলম্বিয়ার নাগরিক। খবর বার্তা সংস্থা এএফপি’র।

খবরে বলা হয়, বুধবার কলম্বিয়ার সরকার দেশটির নাগরিকদের নিহতের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছে। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির ১৪ জন নিহত নাগরিককে সনাক্ত করা হয়েছে।

কলম্বিয়ান ছাড়া নিহতদের মধ্যে চার ভেনিজুয়েলান ও দুই ইকুয়েডোর নাগরিককেও সনাক্ত করা হয়েছে।

বোগোতার অ্যাটর্নী জেনারেল-এর অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘লাশগুলোর পরিচয় জানা গেলে’, তাদের লাশ কলম্বিয়া নেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে কুইটোর কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। এতে নিহত ছাড়াও ২২ জন আহত হয়েছে। আহতদের ১২ জন কলম্বিয়ার নাগরিক।

বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে পাশের বাড়ির ওপর সজোরে আছড়ে পড়ে।

ট্যাগ :
জনপ্রিয়

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইকুয়েডরে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ২৪

প্রকাশিত : ১২:০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮