১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

অবরুদ্ধ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি থেকে মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত কাল রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আইআরজিসির নৌবাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, “গোয়েন্দা নজরদারি এবং বৈদ্যুতিক যুদ্ধ সরঞ্জামের সমন্বয়ে পরিচালিত জটিল এক অভিযানের মাধ্যমে আইআরজিসির নৌবাহিনী হরমুজ প্রণালি থেকে সাফল্যের সঙ্গে সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনীর একটি সাবমেরিন ড্রোন (ইউইউভি) জব্দ করেছে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, জব্দ সাবমেরিন ড্রোনটি একটি রেমুস ৬০০ অটোনোমাস আন্ডারওয়ার ভেহিকেল উল্লেখ করে আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, “হরমুজ প্রণালিতে নজরদারির জন্য ড্রোনটি মার্কিন বাহিনী ব্যবহার করে আসছিল ড্রোনটি। আইআরজিসির নৌবাহিনীর সদস্যরা এতে থাকা গোয়েন্দা তথ্য পুনরুদ্ধারের চেষ্টা করছেন।

চলতি সেপ্টেম্বরের শুরুর দিকেও হরমুজ প্রণালি থেকে একটি সাবমেরিন ড্রোন জব্দ করেছিল আইআরজিসি।

পারস্য উপসাগকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে সংযুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ জলপথ। বিশ্বের মোট জ্বালানি পণ্যের ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান।

সূত্র : এএফপি

ডিএস../

জনপ্রিয়

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

প্রকাশিত : ১১:৪৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬