১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

দেড় মাসের ছুটিতে সুপ্রিমকোর্ট

বৃহস্পতিবার থেকে এ ছুটি শুরু হলো। এ সময়ে উচ্চ আদালতের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ থাকবে বলে জানা গেছে।

সরকারি সংবাদ সংস্থা বাসস জানায়, আজ থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঈদুল আজহার ছুটি, সরকার ঘোষিত অন্যান্য ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টে অবকাশের কারণে দেড় মাস সুপ্রিমকোর্টে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এ সময়ে জরুরি বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য সুপ্রিমকোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করবেন। আগামী ১ অক্টোবর থেকে সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে।

ট্যাগ :

শেষ মুহূর্তের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল

দেড় মাসের ছুটিতে সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ০৪:৪১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮