১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
দাবি আইআরজিসি কমান্ডারের

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী পালিয়েছে এবং ১ হাজার কিলোমিটার দূরে সরে গেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুমনারি গার্ড কোরের অন্যতম শীর্ষস্থানীয় কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাবি।

গতকাল ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাদাবি বলেছেন,“মার্কিনীরা পালিয়ে গেছে এবং আমাদের সীমান্ত থেকে ১,০০০ কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে। এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত ছিল না; বরং ইসলামি প্রজাতন্ত্র এবং আইআরজিসির তীব্র প্রতিরোাধের সামনে টিকতে না পেরেই পালিয়ে গেছে তারা।

হরমুজ প্রণালিসহ ইরানের নিজস্ব বা সংলগ্ন কোনো জলসীমায় মার্কিন নৌবাহিনীর কোনো উপস্থিতি বর্তমানে নেই দাবি করে প্রেসটিভিকে আলী ফাদাবি আরও বলেন, “এই প্রথমবারের মতো পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, ওমান সাগর কিংবা উত্তর ভারত মহাসাগরেও কোনো মার্কিন নৌযান উপস্থিতি নেই।”

আইআরজিসি-র হামলার মুখে মার্কিন যুদ্ধজাহাজগুলো ‘শতভাগ অরক্ষিত’ অবস্থায় রয়েছে বলেও দাবি করেছেন রিয়ার অ্যাডমিরাল ফাদাবি।

মার্কিন সামরিক বাহিনী যখন ইরানের বন্দরগুলোর ওপর কঠোর নৌ-অবরোধ অব্যাহত রেখেছে, ঠিক সে সময়েই ফাদাবির এ দাবিটি সামনে এল। গত সপ্তাহে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে, ‘কঠোরভাবে নিয়ম মানা নিশ্চিত করতে’ তারা জুলাই মাস থেকে ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে।

সূত্র : আলজাজিরা।

ডিএস./

জনপ্রিয়

নোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজ

দাবি আইআরজিসি কমান্ডারের

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

প্রকাশিত : ১১:১৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬