০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি

নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের ওয়েটিং রুম থেকে ক্রিল ল্যান্ডার (১৮) নামে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরাসহ ব্যাগ চুরি হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ক্রিল লেন্ডার জানান, তিনি বগুড়া থেকে লোকাল ট্রেনে সান্তাহার হয়ে নাটোরে আসেন। পরে ভারত যাওয়ার জন্য নাটোর রেলস্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এ সময় ২০ থেকে ২৫ বছর বয়সী এক যুবক তার কাছে এসে টিকিট করে দেওয়ার কথা বলেন। কথাবার্তার একপর্যায়ে ওই যুবক তার ল্যাপটপ ও ক্যামেরা থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও ওই যুবককে পাওয়া যায়নি। রাত ৮টার দিকে ভুক্তভোগী নাটোর সদর থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালাচ্ছে।

জনপ্রিয়

বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি

প্রকাশিত : ০১:০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬