সিরাজগঞ্জের শাহজাদপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।এতে ঘরে থাকা আসবাবপত্র,স্বর্ণালংকার,নগদ টাকা ও খাদ্যসামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।এ ঘটনায় প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার উপজেলার মশিপুর উত্তরপাড়া গ্রামের রহমাতুল্লাহ এরশাদের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এতে ঘরে থাকা ফ্রিজ,টেলিভিশন, বৈদ্যুতিক ফ্যান,আলমারি,চাল,স্বর্ণালংকার ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রহমাতুল্লাহ এরশাদের স্ত্রী জানান,তিনি ঢাকায় থাকেন। স্বপ্নে নিজের ঘরে আগুন লাগার দৃশ্য দেখে সকালে গ্রামের বাড়িতে চলে আসেন। তিনি বলেন, রাত ১টার দিকে বৈদ্যুতিক মিটার থেকে শর্ট সার্কিটের কারণে ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। চোখের সামনে ঘরের মালামাল, স্বর্ণালংকার ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে সহযোগিতা করে।এ অগ্নিকাণ্ডে পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির দাবি,আগুনে তাদের প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ডিএস./



















