০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

দিনাজপুরে বোচাগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ৫৬ হাজার মূল্যের ভারতীয় নেশাজাত ট্যাবলেট জব্দ

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযান চালিয়ে ৫৬ হাজার মূল্যের ভারতীয় নেশাজাত ট্যাবলেট জব্দ করেছে। শনিবার (১৪ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পেয়ে ১৩ নভেম্বর রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার পরমেশ্বরপুর বিওপির সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে অভিযানিক দল ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে প্রায় ৫৬ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ২৮০ পিস ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। বিজিবি আরও জানায়,উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্ট চক্রের বিষয়ে তথ্য সংগ্রহে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “মাদক পাচারকারীরা সীমান্তকে অবৈধ বাণিজ্যের রুট হিসেবে ব্যবহার করতে চাইলেও বিজিবির কঠোর নজরদারিতে তাদের সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। সীমান্তে অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি তাদের তৎপরতা প্রতিহত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সীমান্ত ও নিরাপদ জনপদ নিশ্চিত করতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।”

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

দিনাজপুরে বোচাগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ৫৬ হাজার মূল্যের ভারতীয় নেশাজাত ট্যাবলেট জব্দ

প্রকাশিত : ০৩:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬