০১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

মোবাইলের গ্যালারির ছবি-ভিডিও ব্যবহারে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা

মেটার সিইও মার্ক জাকারবার্গ । ছবি: সংগৃহীত

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও যথাযথ অনুমতি ছাড়াই ব্যবহারের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮৮ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করেছে ইতালি।

রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শনিবার (১৪ নভেম্বর) ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ জানায়, ফেসবুকের একটি সুবিধার মাধ্যমে ব্যবহারকারীদের গ্যালারির ছবি ও ভিডিও ব্যবহারের আগে আলাদা করে সম্মতি নেওয়া হয়নি। ‘গ্যালারি থেকে পরামর্শ’ নামের এই সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে চালু থাকত। ফলে ব্যবহারকারীরা না জেনেই নিজেদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারের সুযোগ দিয়ে ফেলতেন।

কর্তৃপক্ষ মেটাকে ৬০ দিনের মধ্যে সুবিধাটি বন্ধ করে নতুন করে ব্যবহারকারীদের আলাদা সম্মতি নেওয়ার নির্দেশ দিয়েছে। ইতালিতে প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী রয়েছেন।

তদন্তে সহযোগিতা না করার বিষয়টিও জরিমানার পরিমাণ নির্ধারণে বিবেচনায় নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে মেটা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে ব্লক, বসানো হতে পারে রিং

মোবাইলের গ্যালারির ছবি-ভিডিও ব্যবহারে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা

প্রকাশিত : ০১:২০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬