০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

হাজার গোলের অপেক্ষায় রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে এখন এক অবিশ্বাস্য মাইলফলক- ক্যারিয়ারে ১ হাজার গোল। প্রতিযোগিতামূলক ম্যাচে এখন পর্যন্ত কোনো ফুটবলার আনুষ্ঠানিকভাবে এই কীর্তি গড়তে পারেননি। পেলে ও রোমারিও অবশ্য প্রীতি ম্যাচের গোল হিসাবের মধ্যে রেখে হাজার গোলের দাবি করেছিলেন। তবে প্রতিযোগিতামূলক ফুটবলের হিসাব ধরলে রোনালদোই হতে পারেন প্রথম।

ইএসপিএনের হিসাব অনুযায়ী, ২০ নভেম্বর পর্যন্ত ক্যারিয়ারে ১ হাজার ৩৪৪ ম্যাচ খেলে রোনালদোর গোল ৯৮৬টি। অর্থাৎ হাজারের মাইলফলক ছুঁতে আর প্রয়োজন মাত্র ১৪ গোল। প্রতি ম্যাচে তার গোলের গড় ০.৭৩।

সর্বশেষ শুক্রবার রাতে আল আহলির বিপক্ষে আল নাসরের হয়ে গোল করে লক্ষ্যের আরও কাছে পৌঁছেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। ম্যাচের শুরুতে রোনালদোর গোলে এগিয়ে গিয়েছিল আল নাসর। তবে শেষ পর্যন্ত ৩-১ গোলে হেরে যায় দলটি।

পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করার সুযোগও পেয়েছিলেন রোনালদো। কিন্তু তার শট পোস্টে লেগে ফিরে আসে। এই হারে সৌদি প্রো লিগের শীর্ষে ওঠার সুযোগও হারায় আল নাসর।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা

দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দল- দুই জায়গাতেই গোলের পর গোল করেছেন রোনালদো। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডও তার দখলে। পর্তুগালের হয়ে ২২৫ ম্যাচে করেছেন ১৪৩ গোল।

ক্লাব ফুটবলে তার গোল এসেছে স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও বর্তমান ক্লাব আল নাসরের হয়ে। ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে অসংখ্য রেকর্ড ও শিরোপা জিতেছেন তিনি। তবে প্রতিযোগিতামূলক ম্যাচে ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে পারলে ব্যক্তিগত অর্জনের তালিকায় যোগ হবে অনন্য এক কীর্তি।

হাজার গোলের পথে অক্টোবরেও দুর্দান্ত ছন্দে ছিলেন রোনালদো। ২৯ অক্টোবর আল খুদদের বিপক্ষে ৫-৩ গোলের জয়ে দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করেন তিনি। প্রথমার্ধে তার দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছিল। তবে বিরতির পর ৬৬, ৭২ ও ৮১ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন পর্তুগিজ তারকা।

আল নাসরের হয়ে এটি ছিল তার সপ্তম হ্যাটট্রিক। আর পুরো ক্যারিয়ারে হ্যাটট্রিকের সংখ্যা দাঁড়ায় ৬৭-তে। ওই ম্যাচের পর তার গোলসংখ্যা ছিল ৯৮৫, হাজারের মাইলফলক থেকে দূরে ছিলেন ১৫ গোল।

এরপর আল আহলির বিপক্ষে গোল করে সেই ব্যবধান আরও কমিয়েছেন রোনালদো। এখন তার সামনে ১৪ গোলের অপেক্ষা।

_Rs_

ট্যাগ :
জনপ্রিয়

নীলফামারীর ডোমার বিএডিসি খামারে এবারে আড়াই হাজার মেঃটঃ আলু উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ

হাজার গোলের অপেক্ষায় রোনালদো

প্রকাশিত : ০২:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬