০২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

রাজধানীতে কোনও লেগুনা চলবে না: ডিএমপি কমিশনার

রাজধানীতে এখন থেকে আর কোনও লেগুনা (হিউম্যান হলার) চলবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘এগুলোর জন্যই সড়কে বিশৃঙ্খলা তৈরি হয়।’ মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে মাসব্যাপী ট্রাফিক সচেতনতা প্রোগাম ঘোষণার সময় তিনি এই বক্তব্য দেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার কারণ এই লেগুনা। তাই এখন থেকে আর কোনও লেগুনা চলবে না। এতদিন যেসব লেগুনা চলছে, তার কোনও রুট পারমিট নেই। সব অবৈধভাবে চলছে, কারও কোনও অনুমতি নেই।’
তিনি আরও বলেন, ‘তবে শহরের উপকণ্ঠে লেগুনা চলতে পারবে। সেখানে লেগুনা চললে কোনও বাধা দেওয়া হবে না। যেমন বসিলা, ৩০০ ফিট এলাকার ওদিকে চলতে পারবে।’

ট্যাগ :
জনপ্রিয়

উচ্চ তাপপ্রবাহ নিয়ে কোনো সতর্ক বার্তা দেয়নি ফায়ার সার্ভিস

রাজধানীতে কোনও লেগুনা চলবে না: ডিএমপি কমিশনার

প্রকাশিত : ০১:২৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮