১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দলের হাল ধরলেন ইমরুল-মাহমুদউল্লাহ

মাত্র ৮৭ রানে পাঁচ উইকেট হারানো বাংলাদেশের বিপর্যয় কাটাতে লড়ছে ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুজনের দৃঢ়তায় ৪০ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেট ১৭২ রান।

রবিবার এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মাত্র ১৮ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিল মাশরাফি বাহিনী।

সেখান থেকে লিটন দাস ও মুশফিকুর রহিম দলকে টেনে তুলছিলেন। তবে বেশিদূর যেতে পারেননি। ১৯তম ওভারে এসে পাল্টে যায় চিত্র। ৬ রানের মধ্যে তিন উইকেট হারায় বাংলাদেশ।

দলীয় ৮১ রানে রশিদ খানের বলে ক্যাচ তুলে দেন লিটন। এরপর মাঠে নেমে একই ওভারের শেষ বলে রান আউট হয়ে যান সাকিব। দলীয় ৮৭ রানে ২১তম ওভারে এসে ফের রান আউটের শিকার হন মুশফিক। ষষ্ঠ উইকেটে খেলছেন ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ রিয়াদ।

সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তান উভয়ে প্রথম ম্যাচে হেরেছে। তাই এই ম্যাচে যারা হেরে যাবে তাদের বিদায়ও প্রায় নিশ্চিত হয়ে যাবে। অপরদিকে পাকিস্তান ও ভারত দুদলই জিতেছে। তাই আজকের ম্যাচে যারা জিতবে তাদের ফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে।

বিবি/এসআর

ট্যাগ :

চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দলের হাল ধরলেন ইমরুল-মাহমুদউল্লাহ

প্রকাশিত : ০৮:৩৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮