১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

অধিনায়কত্ব হারালেন ম্যাথুস

London : Sri Lanka's captain Angelo Mathews gives the thumbs up sign as he leaves the pitch after the ICC Champions Trophy match between India and Sri Lanka at The Oval cricket ground in London, Thursday, June 8, 2017. Sri Lanka won the match by 7 wickets. AP/PTI(AP6_8_2017_000263B)

এশিয়া কাপের ব্যর্থতার পর আবারো শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের দায়িত্ব হারালেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তার পরিবর্তে এবার লঙ্কানদের ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হয়েছে টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমালকে।

দায়িত্ব ফিরে পাওয়ার ১০ মাস পর আবারো ম্যাথুসকে নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের গ্রুপপর্বে বাংলাদেশের বিপক্ষে হরের পর আফগানিস্তানের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে এই আসরের চারবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা দলের অভিজ্ঞ দুই তারকা কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের অবসরের পর শ্রীলঙ্কা দলে অস্থিরতা চলছে। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে গত ১৮ মাসে শ্রীলঙ্কা দলের অধিনায়ক হিসেবে উপুল থারাঙ্গা, লাসিথ মালিঙ্গা, চামারা কাপুগেদারা ও থিসারা পেরেরাকে দায়িত্বে দেখা গেছে। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা নিজেদের শেষ ৪০ ম্যাচের ৩০টিতে হারের স্বাদ পেয়েছে। এবার বাংলাদেশ ও তরুণ আফগানিস্তানের বিপক্ষে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে পড়ায় আবারো নেতৃত্বে পরিবর্তন এসেছে দলটিতে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

অধিনায়কত্ব হারালেন ম্যাথুস

প্রকাশিত : ১১:২২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮