০৫:২০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

লবণ মজুত করলেই কঠোর ব্যবস্থা: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশে লবণের ঘাটতি নেই। লবণ মজুত করে সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কিছু অতি মুনাফালোভী লবণ মিল মালিক লবণ মজুত করে সংকট সৃষ্টি করার পায়তারা করে। যার ফলে সরকার অন্য দেশ থেকে লবণ আমদানিতে বাধ্য হয়। এতে ক্ষতির মুখে পড়ে লবণ চাষিরা। তাই মজুতদারির প্রমাণ পেলেই ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজিত মানসম্পন্ন আয়োডিনযুক্ত লবণ উৎপাদন অংশীজন কর্মশালায় এসব কথা বলেন তিনি।

লবণ মিল মালিকদের উদ্দেশ্য করে শিল্পমন্ত্রী বলেন, বিদেশ থেকে লবণ আমদানি করা আর না করা আপনাদের ওপর নির্ভর করছে। আপনারা যদি লবণ মজুত না করেন তাহলে অন্যদেশ থেকে লবণ আমদানির প্রয়োজন নেই।
তিনি বলেন, শুধু লবণ শিল্প নয়, পর্যটন শিল্পের প্রতিও ব্যাপক গুরুত্ব দিয়েছে সরকার। পর্যটন শিল্প বিকাশে কক্সবাজারে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দেশ আরও এগিয়ে যাবে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন- কক্সবাজার-৩ আসনের এমপি সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ আসনের এমপি আশেক উল্লাহ রফিক, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিম, বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহাম্মদ ইফতিখার, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

লবণ মজুত করলেই কঠোর ব্যবস্থা: শিল্পমন্ত্রী

প্রকাশিত : ০৫:১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮