পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য অদিদপ্তরের যৌথ উদ্যোগে রবিবার ভোর রাতে কচাঁ ও পোনা নদীর মোহনায় অভিযান চালিয়ে চারটি ট্রলারসহ ৮ জেলেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার সুমী প্রটেকশন এন্ড কনজারভেশন অফ ফিস অ্যাক্ট ১৯৫০ এর ৩ (ঘ) এবং ৪ ধারায় চার জনকে সাতদিনের কারাদণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. সেলিম আকন (৫৫), সিদ্দিক বেপারী (৪৫), রুহুল আমীন (৫৫), নাসীর উদ্দিন (৪৫)। পরে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়। এছাড়া রাজীব বেপারী, হালিম গাজী, আরিফ আকন ও সোহানুর এ চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়।
পরে মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল ও থানা পুলিশের উপস্থিথিতে জব্দকৃত জাল নদীর কিনারে অগ্নিসংযোগ করা হয়।
উল্ল্যেখ, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা, সংরক্ষণ, মজুদ, পরিবহনের নিষেধাজ্ঞা থাকায় এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
বিবি/রেআ




















