০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

দাউদকান্দিতে ব্রিজ ভেঙে ট্রাক্টর চালক নিহত

কুমিল্লার দাউদকান্দিতে ব্রিজ ভেঙে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কদমতলী এলাকায় কেডিসি-কদমতলী সেতু ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক্টর চালক খোকন মিয়া (২৪) সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার মোগারচর গ্রামের মো. আজমল মিয়ার ছেলে। তিনি দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি গ্রামে বসবাস করতেন। সোমবার সকালে ইটভাটা থেকে ট্রাক্টরভর্তি ইট নিয়ে দাউদকান্দি যাওয়ার পথে ব্রিজ ভেঙে খাদে পড়েন তিনি।

স্থানীয়রা জানান, সোমবার সকালে খোকন স্থানীয় ‘একতা’ ইটভাটা থেকে ট্রাক্টরভর্তি ইট নিয়ে দাউদকান্দি বাজারের উদ্দেশে রওনা হন। পথে কদমতলী খালের ওপর কদমতলী-কেডিসি সেতুতে উঠলে সেতুটি ভেঙে পড়ে। ইটবোঝাই ট্রাক্টরের ইঞ্জিনটি চালকের ওপর এসে চাপা পড়ে। এতে চালক খোকন ঘটনাস্থলেই মারা যান।

দাউদকান্দি মডেল থানা পুলিশ ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ট্রাক চালকের লাশ উদ্ধার করেছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলমসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিহত খোকন মিয়ার মরদেহ দাউদকান্দি মডেল থানা পুলিশ হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মো. নুরুল ইসলাম মজুমদার।

২০০৩ সালে কদমতলী খালের ওপর নির্মিত এ ব্রিজের ওপর দিয়ে যান চলাচলের অনুপযোগী লিখা সাইনবোর্ড দিয়ে বেশ কয়েক বছর ধরেই সতর্ক করা হলেও কেউ তা মানেনি। তবে, মাত্র ১৫ বছরের মাথায় ভেঙে পড়ায় ব্রিজের কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। সেতুটির ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তারা।

বিবি/ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

দাউদকান্দিতে ব্রিজ ভেঙে ট্রাক্টর চালক নিহত

প্রকাশিত : ০৫:১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮