০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ব্যাংককে সন্ত্রাসীদের গোলাগুলিতে পড়ে ২ পর্যটকের মৃত্যু

থাইল্যান্ডের ব্যাংককে সন্ত্রাসীদের সংঘর্ষের মধ্যে পড়ে এক ভারতীয়সহ দুই পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার রাতে ব্যাংককের রাতচাথিউয়ি এলাকার এ ঘটনা ঘটে। এখানে ওই পর্যটকদের বহনকারী একটি গাড়ি পার্ক করা ছিল। ব্যাংকক পোস্ট, এনডিটিভি।

ব্যাংককের পুলিশ জানায়, গুলিবিদ্ধ হওয়ার পর ভারতীয় পর্যটক গাখরেজ ধিরাজ (৪২) ও লাওসের পর্যটক কেওবোংসা থোনেকেওকে (২৮) হাসপাতালে নেওয়ার পর মারা যান। অন্যান্য আহতদেরও ঘটনাস্থলের নিকটবর্তী এই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হতাহত ভারতীয়রা ওই এলাকার একটি ভারতীয় রেস্তোরাঁয় রাতের খাবার শেষে গাড়ি পার্কিংয়ের স্থানে বাসের জন্য অপেক্ষা করছিলেন, এমন সময় তারা ঘটনার শিকার হন।

পুলিশ কর্মকর্তা সেনিত সামারারন সামরুয়াজকিত জানিয়েছেন, পর্যটকরা যখন ওই পার্কিং লটে অপেক্ষা করছিলেন তখন পেছনের একটি গলির স্নুকার ক্লাব থেকে দুই দল তরুণ বের হয়ে এসে মারামারিতে লিপ্ত হয়, এরপর দ্রুত এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্যাংককে সন্ত্রাসীদের গোলাগুলিতে পড়ে ২ পর্যটকের মৃত্যু

প্রকাশিত : ১০:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮