০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

কুষ্টিয়ায় অস্ত্রসহ আটক ৩

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার ধর্মদহ ব্যাঙগাড়ী মাঠ থেকে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।

আটকরা হলেন, মোহন (৩০), তফিকুল (২৬) ও সেলিম (২৪)। আটকের সময় তাদের কাছ থেকে একটি শার্টার গান, দুই রাউন্ড গুলি ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য একদল সন্ত্রাসী ব্যাঙগাড়ী মাঠে অবস্থানের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানার এসআই গৌতমের নেতৃত্বে সঙীয় পুলিশ ব্যাঙগাড়ী মাঠে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে আটক করে। এসময় তাদের কাছ থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়।

আটক সন্ত্রাসীদের মধ্যে তৌহিদুল ইসলামের ছেলে মোহন ও হাসিম উদ্দিনের ছেলে তফিকুলের বাড়ি দৌলতখালী গ্রামে এবং হাফেজ উদ্দিনের ছেলে সেলিমের বাড়ি ফিলিপনগর গ্রামে।

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

কুষ্টিয়ায় অস্ত্রসহ আটক ৩

প্রকাশিত : ১২:৩৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭