০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পাকিস্তানে দুই বাসের সংঘর্ষে নিহত ১৯

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে দুই যাত্রীবাহি বাসের সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এসময় ৪০ জনেরও বেশি মানুষ আহত হন। রবিবার রাতে হতাহতের ঘটনায় এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট।

দিরা গাজী খান জেলার মুলতান রোডে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৫ জন প্রাণ হারান। সংঘর্ষে একটি বাস পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।

একটি হাসপাতালের কর্মকর্তা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বেপরোয়া গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

পাকিস্তানে প্রতি বছর প্রায় ৯ হাজার সড়ক দুর্ঘটনা ঘটে এবং এতে গড়ে সাড়ে চার হাজার মানুষ প্রাণ হারায়।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাকিস্তানে দুই বাসের সংঘর্ষে নিহত ১৯

প্রকাশিত : ১১:২৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮