০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

রোববার থেকে সিলেট সদর ও সিসিকে কুকুরের ঠিকাদান কার্যক্রম শুরু

জলতাঙ্ক রোগের ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে ।আগামী ২৮শে অক্টোবর থেকে ১ম নভেম্বর পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের ১০ টি ওয়ার্ড ও সদর উপজেলার ৮ টি ইউনিয়নে জলতাঙ্ক নির্মূলের লক্ষ্যে কুকুরের ঠিকাদান কার্যক্রম শুরু হবে। জলতাঙ্ক নির্মূলের লক্ষ্যে শুরু হওয়া এ কার্যক্রমের আওতায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় ১৩ লাখ কুকুরের মধ্যে ৪ লাখের ঠিকা দেওয়া হচ্ছে। আমরা আশা করছি, ৩ রাউন্ডে ঠিকা প্রদানের মাধ্যমে ২০২২ মধ্যে জলতাঙ্ক প্রতিরোধে আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো। সিলেট সিটি কর্পোরেশনের অবশিষ্ট ১৭টি ওয়ার্ডে ২ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত এ ঠিকাদান কার্যক্রম চলবে।
২০২২ সালের মধ্যে দেশে থেকে জলতাঙ্ক নির্মূলের লক্ষ্যে সিলেট জেলায় ব্যাপক হারে কুকুর ঠিকাদান (এমডিভি) কার্যক্রম ২০১৮ উপলক্ষে বৃহস্পতিবার সিলেট সদর উপজেলায় অবহিতকরণ সভায় বক্তারা এ কথা বলেন।
সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমদ সিরাজুম মুনিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আতিয়ার রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মাহবুব আলম। সভায় উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার স্বাস্থ্য অফিসের মেডিকেল অফিসার ডাঃ মো. আনিসুল হোসেন, ডাঃ মোছাঃ রাফিয়া আকতারী, ডাঃ নুসরাত আরেফীন প্রমূখ। সভায় প্রজেক্টরের মাধ্যমে এমডিভি বাস্তবায়ন সম্পর্কিত বিস্তারিত বিষয় উপস্থাপন করেন এমডিভি এক্সপার্ট ডা. মো. কামরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য সিলেটের সিভিল সার্জন সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় বলেন, আমরা বিশ্বাস ও চিন্তা এটাই যে, আমরা কোনো কর্মসূচী গ্রহণ করলে তা সফলভাবে শেষ করতে সক্ষম হচ্ছি। আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য জলতাঙ্ক রোগের ব্যাধি যেন সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে কুকুরকে ভ্যাকসিন ঠিকাদান কর্মসূূচি নেওয়া হচ্ছে। বর্তমানে ৯৯% কুকুরের কামড়ে জলতাঙ্ক রোগ হয়ে থাকে এবং বিশে^ এ রোগে প্রতি ১০ মিনিটে ১ জন লোক মারা যায়। জলতাঙ্ক রোগের ব্যাপারে নিজেরা সচেতন থাকব এবং অন্যদের সচেতন রাখতে কাজ করবো। এ রোগে বাংলাদেশের কেউ যাতে আক্রান্ত না হয় সে অনুযায়ী কাজ করবো। মানুষের মৃত্যু নিশ্চিত, এমন রোগ নির্মূলে যার যার অবস্থান থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এ কর্মসূচী বাস্তবায়ন করতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, ডগ ক্যাচার এবং এমডিভি সার্ভেয়ার কাজ করবেন।

ক্যাপশন: রোববার থেকে কুকুরকে ভ্যাকসিন ঠিকাদান কার্যক্রম শুরু উপলক্ষে ২০২২ সালের মধ্যে জলতাঙ্ক নির্মূলের লক্ষ্যে সিলেট জেলায় ব্যাপক হারে কুকুরের ঠিকাদান (এমডিভি) কার্যক্রম ২০১৮ উপলক্ষে সিলেট সদর উপজেলায় অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়
বার্তাপ্রেরক

বিবি / ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

রোববার থেকে সিলেট সদর ও সিসিকে কুকুরের ঠিকাদান কার্যক্রম শুরু

প্রকাশিত : ০৬:৫৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮