১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

৪৪ লাখ নগদ টাকা, কোটি টাকার চেক, এফডিয়ারসহ জেলার আটক

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার (কারা তত্ত্বাধায়ক) সোহেল রানা বিশ্বাসকে নগদ ৪৪ লাখ ৪৩ হাজার ‘অবৈধ’ টাকা ও ফেনসিডিলসহ আটক করেছে রেলওয়ে পুলিশ। এছাড়া জেলার সোহেল রানা বিশ্বাসের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেওয়া ১ কোটি ৩০ লাখ টাকার চেক ও তার স্ত্রীর নামে ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআর সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে তাকে আটক করে ভৈরব রেলওয়ে পুলিশের সদস্যরা।

টাকাসহ সোহেল রানা বিশ্বাসকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ। তিনি বলেন, দুপুর ১টার দিকে ভৈরব স্টেশনে তল্লাশীর সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে নগদ ৪৪ লাখ ৪৩ হাজার অবৈধ টাকা ও ১২ বোতল ফেনসিডিলসহ রেলওয়ে পুলিশের হাতে আটক হয়েছেন চট্টগ্রামের জেলার সোহেল রানা বিশ্বাস।

এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেওয়া ১ কোটি ৩০ লাখ টাকার চেক ও তার স্ত্রীর নামে ২ কোটি ৫০ লাখ টাকা এফডিআর সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

কারা অধিদফতরের উপ-মহাপরিদর্শক (চট্টগ্রাম বিভাগ) পার্থ গোপাল বণিক বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে আটকের বিষয়টি শুনেছি। তার কাছ থেকে অবৈধ টাকা ও ফেনসিডিল পাওয়া গেছে। তিনি অফিস থেকে ছুটি নিয়েছিলেন। এ বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ঘটনায় মামলা হওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

৪৪ লাখ নগদ টাকা, কোটি টাকার চেক, এফডিয়ারসহ জেলার আটক

প্রকাশিত : ০৭:৫৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮