১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বগুড়ায় বিএনপির সমাবেশে যুগ্ম সম্পাদককে মারপিট

জিয়া ট্রাস্টি বোডের দুনীতির অভিযোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সাজা দেয়ার প্রতিবাদ সমাবেশে বগুড়ায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইনকে মারপিট করেছে। সোমবার ১ টার দিকে শহরের নবাববাড়ি এলাকায় দলীয় কার্যালয়ে সামনে এ দুর্ঘটনা ঘটে। সমাবেশে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবাদ সমাবেশ শেষে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র’র সমর্থক দুখু’র নেতৃত্বে কয়েক কর্মীরা শেখ তাহা উদ্দিন নাইনকে মারপিট করে। এ সংবাদ দলীয় কার্যালয়ের ভেতরে পৌছিলে জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ারসহ বেশ কিছু নেতাকর্মী এবং পুলিশ সদস্য সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে পরিমল চন্দ্র’র সাথে মোবাইলে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া গেছে।এ ব্যাপারে শেখ তাহা উদ্দিনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেনি।বগুড়া জেলা যুবদলের সভাপতি সিপার আল বকতিয়ার জানান, দলীয় নেতাকর্মীদের মাঝে ভুল বুঝাবুঝি নিয়ে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে।বগুড়া সদর থানার পরিদর্শক(অপারেশন) আবুল কালাম আজাদ জানান, দলীয় নেতাকমীদের মাঝে হাতাহাতির ঘটনায় পুলিশ সেখানে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

বিবি / ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বগুড়ায় বিএনপির সমাবেশে যুগ্ম সম্পাদককে মারপিট

প্রকাশিত : ০৩:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮