০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

মিরসরাইয়ে হাত-পায়ের রগ কেটে যুবককে হত্যা

চট্টগ্রামের মিরসরাইয়ে হাত-পায়ের রগ কেটে শাহ আলম (১৮) নামে এক যুবককে হত্যা করেছে দুবৃৃত্তরা।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শাহ আলম ওই গ্রামের আলী আকবরের ছেলে।

নাম প্রকাশ না করে শাহ আলমকে উদ্ধারকারী একজন জানান, কয়েকজন দুবৃর্ত্ত মিলে শাহ আলমকে তুলে মধ্যম ওয়াহদপুর গ্রামের রেললাইনের পূর্ব পাশে নিয়ে যায়। সেখানে দুবৃর্ত্তরা তার দুই হাত ও পায়ের রগ কেটে দেয়। এ সময় শাহ আলমের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের একটি হাসপাতালে নেয়া হলে সেখানে রাখা হয়নি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) বিপুল দেবনাথ বলেন, এক যুবককে কুপিয়ে আহত করার খবর পেয়ে আমরা হাসপাতালে ছুটে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা ঘটনা সঙ্গে কারা জড়িত এবং কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে তার খোঁজখবর নিচ্ছি।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

মিরসরাইয়ে হাত-পায়ের রগ কেটে যুবককে হত্যা

প্রকাশিত : ১০:২১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮