১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

জুট মিলে আগুনে ৭০ কোটি টাকার ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা টংপাড়া এলাকায় বেসরকারি মালিকানাধীন রাবেয়া জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহত না হলেও আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৭০ কোটি টাকা বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ।

বুধবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচ টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাবেয়া জুট মিলের মালিক রফিকুল ইসলাম জানান, বুধবার রাত সোয়া ৯টার দিকে হঠাৎ জুটের ইউনিটে আগুন লেগে যায়। এ সময় সেখানে থাকা কর্মচারীরা কারখানা থেকে বেরিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং অন্যান্য ইউনিটে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে অবস্থা ভয়াবহ আকার ধারণ করলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও পার্শ্ববর্তী রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের আরো চারটি ইউনিট এসে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে জুট মিলের বিপুল পরিমাণ পাটের তৈরি বস্তা, সুতলি ও মেশিনপত্র ভস্মীভূত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকা বলে জানান মিল মালিক রফিকুল ইসলাম।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, আগুনের সূত্রপাত কিভাবে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা তদন্তের পর জানা যাবে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

এএসআই পিয়ারুল হত্যা: আসামি পলাশের ফাঁসির আদেশ

জুট মিলে আগুনে ৭০ কোটি টাকার ক্ষতি

প্রকাশিত : ১১:৩৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮