১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

প্রেমিকের হাত ধরে নিরুদ্দেশ জেএসসি পরীক্ষার্থী!

পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ পরীক্ষা কেন্দ্র থেকে জেএসসি প্রথম দিনের বাংলা পরীক্ষা শেষে প্রেমিকের হাত ধরে নিরুদ্দেশের পথে পাড়ি জমিয়েছে বর্না খাতুন (১৩) নামে এক পরীক্ষার্থী।

সে উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বিদেশ প্রবাসী আলাউদ্দিন শেখের মেয়ে ও স্থানীয় কামালপুর উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

স্থানীয় এলাকাবাসী জানায়, বেশকিছুদিন ধরে একই এলাকার মজনু শেখের ছেলে সুমন হোসেন (২০) এর সাথে প্রেমের সম্পর্ক ছিল মেয়েটির কিন্তু মেয়েটির পরিবার মেয়েটির অন্যত্র বিয়ে ঠিক করায় এ দিন তারা দুইজন অজানার পথে পাড়ি জমায়।

এ দিকে এ ঘটনায় মেয়েটির মা মোছা. তারা খাতুন মেয়েটির সন্ধান চেয়ে সুজানগর থানায় শনিবার একটি জিডি করেছেন।

এসময় তিনি তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েটিকে উদ্ধার করে আবার যাতে সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরশেদ আলী জানান, মেয়েটি তার বিদ্যালয় থেকে এবারে নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, বিষয়টি তিনি ছেলে এবং মেয়ে উভয় পক্ষের লোকজনের মাধ্যমে জানতে পেরেছেন।

সুজানগর থানা অফিসার ইনচার্জ শরিফুল আলম জানান, মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

এএসআই পিয়ারুল হত্যা: আসামি পলাশের ফাঁসির আদেশ

প্রেমিকের হাত ধরে নিরুদ্দেশ জেএসসি পরীক্ষার্থী!

প্রকাশিত : ১০:২১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮