০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রামে শিবির কার্যালয়ে অভিযানে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ডিসি রোডে পুলিশের উপর বোমা নিক্ষেপ করেছে ইসলামী ছাত্রশিবির নেতারা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ককটেল বিস্ফোরণের পর শিবির কার্যালয়ে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই কার্যালয় থেকে ছয়টি তাজা ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জানা যায়, শিবির অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত চকবাজার থানার ডিসি রোডে ইসলামী ছাত্রশিবিরের কার্যালয়ে পুলিশ বিশেষ অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবিরের কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।

চকবাজার থানার ওসি নেজাম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শিবিরের কার্যালয়ে পুলিশ বিশেষ অভিযান চালালে শিবিরের কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে তল্লাশি চালিয়ে ছয়টি তাজা ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

নগর পুলিশের উপকমিশনার মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, অস্ত্র, মাদক, পলাতক আসামি গ্রেফতারের অভিযান শুরু কিছুক্ষণ মধ্যে শিবিবের অফিসের ছাদে কয়েকটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। শিবিবের অফিসের ২য় তালা থেকে ছয়টি তাজা ককটেল ও বোমা তৈরি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। কাউকে গ্রেফতার করা যায়নি। আশে পাশের কয়েকটি বিল্ডিং-এ অভিযান চালানো হয়েছে। অফিসটাকে নজরদারি রাখা হয়েছে। এলাকায় জামাত, শিবিবের আনাগোনা বেশি। নির্বাচন কেন্দ্রিক সহিংসতা করার জন্য প্রস্তুত নিচ্ছিল বলে জানান উপকমিশনার।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

চট্টগ্রামে শিবির কার্যালয়ে অভিযানে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত : ১০:৫৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮