১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ফ্রান্স থেকে স্বাধীন হওয়া প্রশ্নে নিউ ক্যালিডোনিয়ায় ভোট গ্রহণ শুরু

ফ্রান্সের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপপুঞ্জ নিউ ক্যালিডোনিয়ায় রবিবার ভোট গ্রহণ শুরু হয়েছে। ফ্রান্সের শাসন থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন দেশ হওয়া প্রশ্নে সেখানে এ ভোট অনুষ্ঠিত হচ্ছে। খবর এএফপি’র।

বিশ্বব্যাপী বিচ্ছিন্ন থাকা ফ্রান্সের অনেক ভূখণ্ডের মধ্যে এটি তাদের অন্যতম একটি ভূখণ্ড। এই ভোটের মধ্যদিয়ে নিউ ক্যালিডোনিয়ার ফ্রান্সের সাথে থাকা না থাকার বিষয়টি পরিস্কার হতে যাচ্ছে। ফলে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ফ্রান্সের মূল ভূখণ্ড থেকে প্রায় ১৮ হাজার কিলোমিটার দূরে অবস্থিত নিউ ক্যালিডোনিয়া নিকেল ধাতুর জন্য খুবই পরিচিত। বিশ্বের মোট নিকেল সরবরাহের এক চতুর্থাংশ এখান থেকে সরবরাহ করা হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইলেক্ট্রনিক উপাদান। এছাড়া কৌশলগত দিক থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফ্রান্সের অবস্থানের ক্ষেত্রে ভূখন্ডটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

স্থানীয় সময় রবিবার সকাল আটটায় নিউ ক্যালিডোনিয়ার ২৮৪টি ভোট কেন্দ্র সেখানের জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য খুলে দেয়া হয়। এসব কেন্দ্রে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপর ফলাফল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

হাইকমিশন জানায়, রবিবার দুপুর নাগাদ ৪১.৮ ভোট পড়েছে। ২০১৪ সালে স্থানীয় নির্বাচন চলাকালে একই সময়ে ২৭.৩ শতাংশ ভোট পড়েছিল।
এ নির্বাচনে ১ লাখ ৭৫ হাজার লোক তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফ্রান্স থেকে স্বাধীন হওয়া প্রশ্নে নিউ ক্যালিডোনিয়ায় ভোট গ্রহণ শুরু

প্রকাশিত : ০১:৪৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮