০৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

তেল বিক্রি অব্যাহত থাকবে: ইরান

আমেরিকা চায় আমাদের তেল বিক্রি শুন্যের কোঠায় নামুক। কিন্তু আমেরিকার সে আশা পূরণ হবে না। আমরা তেল বিক্রি করতেই থাকবো। আজ সোমবার এসব কথা বলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। খবর রয়টার্সের।

ইরানের ব্যাংকিং, জ্বালানি ও আরো অন্য খাতে আজ থেকে নতুন করে আমেরিকার দেওয়া নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ফলে দেশটি অর্থনৈতিক চাপে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

তবে ইরানে প্রেসিডেন্ট রুহানি আমেরিকার নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়ে উল্টো একধরণের হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, শত্রুরা (আমেরিকা) এখন আমাদের অর্থনীতির ওপর লক্ষ করেছে। তারা আমাদের অর্থনীতিকে ধ্বংস করতে চায়। তাদের নিষেধাজ্ঞার মূল লক্ষ্যবস্তু হল আমাদের দেশের জনগণ।

অবশ্য আমেরিকা ইরানের ওপর নতুন করে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত দিয়েছেন। তবে ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে ওইসব শর্ত।

ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনি বলেন, আমেরিকার সঙ্গে কোন আলোচনায় বসবে না ইরান।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

তেল বিক্রি অব্যাহত থাকবে: ইরান

প্রকাশিত : ০৩:২৪:১২ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮