বাণিজ্য যুদ্ধকে ‘স্টুপিড’ বললেন ই-কমার্স সাম্রাজ্য আলিবাবা’র প্রধান নির্বাহী জ্যাক মা। গতকাল সোমবার চীনের সাং হাইয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। খবর সিএনএনের।
তিনি বলেন, বিশ্বের মধ্যে সবচেয়ে বেকুব যুদ্ধ হছে বাণিজ্য যুদ্ধ। এছাড়া এসব যুদ্ধে তিনি তার ঘৃণা প্রকাশ করেন।
বাণিজ্যের মূল লক্ষ্য হওয়া উচিৎ পরস্পরের মধ্যে যোগাযোগ ও শান্তি বৃদ্ধি করা। একে অপরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য নয়, বলেন তিনি।
গত কয়েক মাস ধরে চলছে চীন- আমেরিকার বাণিজ্য যুদ্ধ। দেশ দুটি এক অপরের বিভিন্ন পণ্যের ওপর বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার শুল্কারোপ করেছে। কেউ কাউকে ছাড় দেয় নি বিন্দুমাত্রও।
তবে বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে ইতিমধ্যে দেশ দুটি নতুন করে আলোচনার বসার জন্য উদ্যোগ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়, আমেরিকা চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য চুক্তি করতে প্রস্তুত।
অন্যদিকে চীনের তরফ থেকেও দেওয়া হয় সবুজ সংকেত। বিশ্লেষকরা মনে করছেন, শিগগিরই চীন- আমেরিকার বাণিজ্য যুদ্ধের অবসান ঘটছে।
বিবি/রেআ














