০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

পাবনা-২ আসনে এবারেও এমপি আরজুতেই আস্থা তৃণমূলের নেতাকর্মী ও ভোটারদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ( সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার একাংশ) নিয়ে গঠিত পাবনা-২ আসনে এবারেও বর্তমান সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর প্রতিই আস্থা রাখছেন এ আসনের তৃণমূল পর্যায়ের বেশিরভাগ নেতাকর্মী ও ভেটারেরা । দীর্ঘদিন ধরেই নির্বাচনী এলাকায় এমপি আরজু চালিয়ে যাচ্ছেন ব্যাপক গণসংযোগ,উঠান বৈঠক, পথসভা,কর্মী সমাবেশ, ও কেন্দ্র ভিত্তিক মতবিনিময় সভা।এসব গণসংযোগ,কর্মী সমাবেশ,পথসভা কিংবা শোভাযাত্রার মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে ভোটারদের আহ্বান জানাচ্ছেন নৌকা প্রতিকে ভোট দিতে এবং এ নির্বাচনী এলাকায় গত প্রায় ৫ বছরে বর্তমান সরকারের সময়ে রাস্তাঘাট,শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র জনগণের মাঝে তুলে ধরছেন তিনি। এবং এবারেও এই আসনে একমাত্র যোগ্যপ্রার্থী হিসাবে তার হাতেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বর্তমান এমপি খন্দকার আজিজুর হক আরজু। সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সুজানগর পৌরসভার মেয়র আলহাজ¦ আব্দুল ওহাব বলেন এমপি আরজু ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে এই আসনটিতে নৌকার ঘাঁটি আগের চেয়ে শক্তিশালী হয়েছে অনেক।তার জনপ্রিয়তাও রয়েছে ব্যাপক, অনেক ভোটও বেড়েছে নৌকার।আর এটি হয়েছে তার নিরলস প্রচেষ্টায়।বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন আগে এই আসনটির বেশিরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বিএনপি থেকে কিন্তু তিনি এমপি হওয়ার পর এই আসনটির ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছে। এবং গত পৌর নির্বাচন,উপজেলা পরিষদ নির্বাচনেও আওয়ামীলীগ দলীয় প্রার্থী বিজয়ী হয়েছে। এছাড়া সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান,পৌর মেয়র সহ এ আসনের প্রায় সকল ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ তৃণমূল পর্যায়ের আ’লীগের নেতাকর্মীরা এমপি আরজুর পক্ষে কাজ করে যাচ্ছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের রোকন জানান সংসদ সদস্য থাকাকালীন এখন পর্যন্ত এমপি আ্রজুর বিরুদ্ধে কোন স্বজনপ্রীতি ,অনিয়ম,দূর্নীতির কোন অভিযোগ নেই । তাই আমরা বিশ^াস করি এ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে জননেত্রী শেখ হাসিনা আবারো তার হাতেই নৌকা প্রতিক তুলে দিবেন।উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও সাগরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন চৌধরী জানান এই আসনে কর্মীবান্ধব ও উন্নয়নের রুপকার হিসাবে পরিচিত এমপি আরজু, আর ভোটার ও তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হলে তিনিই মনোনয়ন পাবেন বলে মনে প্রাণে বিশ^াস করেন এই আসনের তৃণমূল পর্যায়ের বেশিরভাগ নেতাকর্মী ও ভেটারেরা । উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা আমজাদ হোসেন বলেন এমপি একজন সৎ লোক এবং তিনি আমাদের মত সাধারণ মানুষদের পাশে থেকে ব্যাপক উন্নয়ন কাজ করে যাচ্ছেন।আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো তাকে এমপি হিসাবে দেখতে চাই ।বেড়া উপজেলার রুপপুর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম উজ্জল ও ঢালারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন এই আসনটিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হলে বর্তমান এমপি খন্দকার আজিজুল হক আরজুর বিকল্প নেই ।

বিবি /ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

পাবনা-২ আসনে এবারেও এমপি আরজুতেই আস্থা তৃণমূলের নেতাকর্মী ও ভোটারদের

প্রকাশিত : ০৫:৩৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮