০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

বুড়িচং ময়নামতি কমনওয়েলথ যুদ্ধ সমাধিতে শ্রদ্ধা জানালেন ১০টি দেশের রাষ্ট্রদূত

শুক্রবার সকাল ১১টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কুমিল্লা সেনানিবাস সংলগ্ন ময়নামতি কমনওয়েলথ যুদ্ধ সমাধিতে (সেকেন্ড ওয়ার্ড ওয়ার সিমেট্রি) শ্রদ্ধা জানালেন ১০টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিগন । বৃটিশ হাইকমিশনার নেতৃত্বে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ভারত, ফ্রান্স ও নেদারল্যান্ডসসহ কমনওয়েলথভুক্ত ৭দেশের হাইকমিশনার ও প্রতিনিধিরা এ স্মরণ সভায় অংশগ্রহণ করেন। তাদের আগমন উপলক্ষে কুমিল্লা-সিলেট মহাসড়কে যানচলাচলের ক্ষেত্রে কড়া নজরদারি করে প্রশাসন। ওয়ার সিমেট্রি ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
হাইকমিশনার ও প্রতিনিধিগণ ময়নামতির যুদ্ধ সমাধির মাঝামাঝি অবস্থানে অবস্থিত হলিক্রস’র পাদদেশে ফুলেল শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে নিহত সৈনিকদের স্মরণ করেন। বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সেনানিবাসের জিওসি। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক কুমিল্লা, জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার কুমিল্লা এসময় শ্রদ্ধা নিবেদন করেন। স্মরণ অনুষ্ঠান শেষে প্রতিনিধিরা দাঁড়িয়ে নিরবতা পালন করেন।

উল্লেখ্য, ১৯৪১ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৮ সৈনিককে কুমিল্লার ময়নামতির এ যুদ্ধ সমাধিতে সমাহিত করা হয়। ১৯৬২ সালে একজনের দেহাবশেষসহ সমাধির মাটি তার স্বজনরা যুক্তরাষ্ট্রে নিয়ে গেলে এখানে সমাধির সংখ্যা দাঁড়ায় ৭৩৭টিতে। ময়নামতি সমাধি ক্ষেত্রে মুসলিম ধর্মের ১৭২ জন, বৌদ্ধ ধর্মের ২৪ জন, হিন্দু ধর্মের দু’জন এবং খ্রিস্টান ধর্মের ৫৩৯ জনের সমাধি রয়েছে। কমনওয়েলথ গ্রেভ ইয়ার্ড কমিশন এ যুদ্ধ সমাধি ক্ষেত্র রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে।

বিবি/ ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বুড়িচং ময়নামতি কমনওয়েলথ যুদ্ধ সমাধিতে শ্রদ্ধা জানালেন ১০টি দেশের রাষ্ট্রদূত

প্রকাশিত : ০৩:৫৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮