০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

নুরবানু’কে বাচাঁতে এগিয়ে আসুন

জেলার রামগড় পৌরসভার ৯নং ওয়ার্ডের দারোগা পাড়ার বাসিন্দা মৃত মো.জাফর আহম্মদের মেয়ে নুরবানু বেগম (৩৩) স্বামী ও তিন সন্তানকে নিয়ে ভালোই চলছিল তাদের এই সুখের সংসার। কিন্তু নিয়তির কি পরিহাস হঠাৎ করে নুরবানুর শরীরে দানা বেধেছে একটি মরণব্যাধী জটিল রোগ ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তার জীবন। দুরারোগ্য মোটো নিউরো ডিজিজ (স.হ.ফ) রোগে আক্রান্ত নুরবানু। নুরবানুর স্বামী একজন ছোট পান দোকানদার তার দুই ছেলে এক মেয়ে মাদ্রাসায় হাফেজি পড়তেছে। হঠাৎ শরীরের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবর্তন সমূহ প্রত্যক্ষ করে নুরবানু চিকিৎসকের শ্বরনাপন্ন হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা নুরবানুর মোটো নিউরো ডিজিজ (স.হ.ফ) রোগে আক্রান্ত হওয়া নিশ্চিত করেন। চিকিৎসকরা জানান,এই রোগে মানুষের শরীরের সেলগুলো ধীরে ধীরে মরে যায়। এরপর রোগী শয্যাশয়ী হয়ে পড়ে এবং কয়েক বছরের মধ্যে মারা যায়। এ রোগের প্রতিষেধক আবিষ্কার না হলেও প্রাথমিক পর্যায়ে এক ধরণের থেরাপী রয়েছে যা রোগীর সেলগুলোকে বাঁচিয়ে রাখে আর এই থেরাপি ভারতে ও চীনে দেওয়া হয়। গত সেপ্টেম্বর মাসে উন্নত চিকিৎসার জন্য নুরবানুকে ভারতে নেওয়া হয়েছিল। কিন্তু অর্থের সংকুলান না হওয়ায় তাকে দেশে ফেরত আনতে বাধ্য হয়। নুরবানুর চিকিৎসার জন্য ১৫ লক্ষ টাকা প্রয়োজন। প্রথম দফায় চিকিৎসা করতেই সর্বশান্ত হয়ে যায় নুরবানুর পরিবার। যে মরণব্যাধি রোগে আক্রান্ত নুর বানু তা তার সন্তানরা এখনও অনুভব করতে পারছে না। নুর বানুর মা ও দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত। নুর বানুর ঠিকঠাক চিকিৎসা না হওয়ায় ক্রমেই অসুস্থতা তীব্র বেগে বাড়ছে বলে জানান নুর বানুর পরিবার। শরীরের জোর নিবু নিবু করলেও মনের জোর অনেক শক্ত নুর বানুর। তাই বেঁচে থাকার তীব্র আকাঙ্খা থেকে নুর বানু ও তার পরিবার ধর্ম -বর্ণ নির্বিশেষে দেশের সকলের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা – মোবাইল নং ০১৮১৪২৭৯৪০৪(বিকাশ পারসোনাল),০২০০০০৮০৮১৬৫৬ অগ্রণী ব্যাংক রামগড় শাখা।

বিবি / ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নুরবানু’কে বাচাঁতে এগিয়ে আসুন

প্রকাশিত : ০৪:১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮