০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সাংবাদিকের সঙ্গে আবারো তর্কে জড়ালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর সার্বিক বিষয়ে কথা বলার ব্যাপারে সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সম্মেলনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদকের ওপর বেজায় চটেছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিএনএন’র হোয়াইট হাউস বিষয়ক প্রধান প্রতিবেদক জিম অ্যাকোস্টা অভিবাসী ইস্যুতে ট্রাম্পকে প্রশ্ন করেন। তা নিয়েই ট্রাম্পের সঙ্গে বিতর্কের সূচনা।

ডোনাল্ড ট্রাম্প ওই সাংবাদিককে বলেন, আমাকে রাষ্ট্র চালাতে দিন, আপনি সিএনএন চালান। আর আপনি যদি সেটা করতে পারেন, তাহলে আপনার মান অনেক উপরে উঠে যাবে।

পরে সাংবাদিক অ্যাকোস্টা আরেকটি প্রশ্ন করার ইচ্ছা পোষণ করলে ট্রাম্প বলেন, যথেষ্ট হয়েছে। ওই সময় হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডারস অ্যাক্টোর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টাও করেন। তবে অ্যাকোস্টা মাইক্রোফোন না দিয়ে ট্রাম্পের সঙ্গে কথোপকথন চালিয়ে যান।

একপর্যায়ে ট্রাম্প ওই সাংবাদিককে বলেন, আপনি মাইক্রোফোন রাখুন, সিএনএন-কে অবশ্যই এ ব্যাপারে লজ্জিত হওয়া উচিত। আপনার মতো ব্যক্তি তাদের জন্য কাজ করে। আপনি অভদ্র এবং ভয়ঙ্কর ব্যক্তি। সিএনএন’র জন্য আপনার কাজ করা উচিত নয়।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাংবাদিকের সঙ্গে আবারো তর্কে জড়ালেন ট্রাম্প

প্রকাশিত : ০৮:০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮