০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

তিন যুগ পর মাঠে বসে ফুটবল খেলা দেখলেন ইরানি নারীরা!

অবশেষে মাঠে বসে ফুটবল খেলা দেখার অনুমতি পেয়েছেন ইরানি নারীরা।প্রায় তিন যুগ পর তারা এই সুযোগ পেলেন। তেহরানে একটি ফুটবল ম্যাচ মাঠে বসেই উপভোগ করেছেন তারা।

ইরানি গণমাধ্যম বলছে, তেহরানে অনুষ্ঠিত এশিয়া চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল ফাইনালে ইরানি নারীরা খেলা দেখেছেন। প্রায় ৫০০ নারীকে ওই ম্যাচ দেখার সুযোগ দেয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ইরানে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পরে পুরুষদের ইভেন্টে নারী দর্শকদের নিষিদ্ধ করা হয়।শীর্ষ ক্লাবগুলোর খেলা দেখায় তারা নিষিদ্ধ হন ১৯৮১ সালে।  সূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

তিন যুগ পর মাঠে বসে ফুটবল খেলা দেখলেন ইরানি নারীরা!

প্রকাশিত : ০৭:২৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮