০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার মারা গেছেন

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর। সোমবার সকালে বেঙ্গালোর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে, অক্টোবরে যুক্তরাষ্টের নিউইয়র্কের ক্যানসার ইনস্টিটিউট থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন অনন্ত কুমার।

২০১৪ সালে বিজেপি সাংসদ অনন্ত কুমার মোদি মন্ত্রিসভায় প্রথমে রাসায়নিক ও সার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এরপর ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

১৯৫৯-এর ২২ জুলাই বেঙ্গালোরতে জন্মগ্রহণ করেন অনন্ত কুমার। আইন নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। হুবলির কেএস আর্টস কলেজে পড়াশোনা করেন প্রথমে। পরে জেএসএস ‘ল’ কলেজ থেকে এলএলবি করেন।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

ভিক্টোরিয়া কলেজকে দুইটি বাস দেওয়ার ঘোষণা গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী- জাকারিয়া তাহের সুমন

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার মারা গেছেন

প্রকাশিত : ০৮:০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮