১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

‘তোমার বসকে বল কাজ হয়ে গেছে’

সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সন্দেহভাজনদের একজন ফোন করে বলেন, ‘তোমার বসকে বল, কাজ হয়ে গেছে।’ খাশোগিকে হত্যার অল্প সময়ের মধ্যে মুঠোফোনে এ ধরনরে কথা বলেছেন ওই ব্যক্তি।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। যদিও সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি যে, আসলে সেই বস কে। তবে মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ওই ব্যক্তি যে বসকে তথ্য জানানোর কথা বলেছেন, তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

মার্কিন গোয়েন্দারা এখন পর্যন্ত যেসব প্রমাণাদি পেয়েছেন তাতে করে তাদের দৃঢ় বিশ্বাস, ক্রাউন প্রিন্স এই ঘটনার সঙ্গে যুক্ত।

তুরস্কের গোয়েন্দারা মার্কিন গোয়েন্দাদের জানিয়েছেন, মোহাম্মদ বিন সালমানের খুব কাছের ব্যক্তির কাছে সেই ফোন করা হয়েছিল। আর ফোনে ওই ব্যক্তি কথা বলেছেন আরবি ভাষায়।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

‘তোমার বসকে বল কাজ হয়ে গেছে’

প্রকাশিত : ০৮:০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮