০১:০৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

অনাস্থা ভোটে রাজাপাকসের পরাজয়; শ্রীলংকায় সঙ্কট ঘনীভূত

শ্রীলংকার পার্লামেন্টে আজ বুধবার মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়েছে। এই অনাস্থা ভোটে হেরে গেছেন নতুন মনোনীত প্রধানমন্ত্রী রাজাপাকসে। এর ফলে, দেশটির রাজনৈতিক সঙ্কট আরো ঘনীভূত হলো।

জানা গেছে, শ্রীলংকার ২২৫ সদস্য বিশিষ্ট পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতারা রাজাপাকসের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন।

এর আগে, গতকাল মঙ্গলবার পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার প্রেসিডেন্টের ফরমান দেশটির সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। সূত্র : আল জাজিরা

বিবি/এসআর

ট্যাগ :

অনাস্থা ভোটে রাজাপাকসের পরাজয়; শ্রীলংকায় সঙ্কট ঘনীভূত

প্রকাশিত : ০৮:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮