পর্তুগালের দক্ষিণ-পূর্বাঞ্চলে রাস্তার পাশের একটি মার্বেল খনি ধসে চাপা পড়ে কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো চারজন। দেশটির জরুরি সেবা সংস্থা একথা জানায়।
বেসামরিক সুরক্ষা সংস্থার মুখপাত্র জোস রিবেইরো সাংবাদিকদের বলেন, ‘এই ধসের ঘটনায় দু’জন খনি শ্রমিক মারা গেছে।’
পর্তুগালের বোর্বা অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। ওই খনির পাশ দিয়ে গাড়িতে করে যাওয়ার সময় পাথর ধসে তারা চাপা পড়ে। অঞ্চলটি মার্বেল খনির জন্য বেশ পরিচিত।
বিবি/রেআ











