০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

এই শহরে দুই মাস সূর্যের দেখা মিলবে না!

আপনি যদি রাত্রীচারী হন তবে যেতে পারেন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে। কেননা নর্দান আলাস্কার একটি শহরে দুই মাস কিংবা সঠিক হিসেবে ৬৫ দিন দেখা মিলবে না সূর্যের। ২৪ ঘণ্টাই রাতের আবহ থাকবে ওই শহরে, যাকে বলা হয় ‘পোলার নাইট’।

আলাস্কার এই শহরটির নাম উটকিয়াগভিক। স্থানীয়রা একে ডাকেন বারোউ নামে। এই শহরে মাত্র ৪ হাজার মানুষের বসবাস।

এই শহরে গত রবিবার সর্বশেষ সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা গেছে। আগামী বছরের ২৩ জানুয়ারি পর্যন্ত আর সূর্য উদিত হবে না এখানে।

মার্কিন আবহাওয়াবিদ জুডসন জোনস জানান, যেসব স্থানে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে সূর্যোদয় হয় না সেসব এলাকায় ‘পোলার নাইট’ একটি প্রচলিত পরিভাষা।

জোনস বলেন, এটি প্রতি বছরই ঘটে। আপনি যদি আর্কটিক সার্কেলের ওপরের দিকে বসবাস করেন, তাহলে শীতকালে সূর্যবিহীন একটি দিন অবশ্যই পাবেন।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

কু-চক্রী মহলের অপপ্রচারের শিকার হচ্ছেন ওসি কামরুল হাসান তালুকদার

এই শহরে দুই মাস সূর্যের দেখা মিলবে না!

প্রকাশিত : ১২:৫৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮