০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

অস্ট্রেলিয়ায় ঘণ্টায় ৩১০ কিলোমিটার বেগে শক্তিশালী ধুলিঝড়

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৩১০ কিলোমিটার বেগে শক্তিশালী ধুলিঝড় বয়ে গেছে। বুধবার (২২ নভেম্বর) ধুলিঝড়ের সময় আকাশ কমলা রং ধারণ করে।

এই ধুলিঝড় আবহাওয়া বিশেষজ্ঞদের নতুন করে ভাবিয়ে তুলেছে। সিডনির দিকে ধুলিঝড় ধেয়ে আসলে সেখানে জনসাধারণের জন্য সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। নিউ সাউথ ওয়েলসসহ দেশটির বিভিন্ন প্রদেশে ধুলিঝড় আংশিকভাবে দেখা গেছে।

আবহাওয়াবিদরা বলছেন, শক্তিশালী ঝড়ো বাতাসে ধুলিকনার পরিমাণ অনেক বেশি ছিল।

অস্ট্রেলিয়ার আবহাওয়াবিজ্ঞান ব্যুরোর মতে, আগস্টে খরার পর থেকে বাতাসে ধুলির পরিমাণ অত্যধিক বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে স্থানীয়দের ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে বৃদ্ধ, বাচ্চা ও বক্ষব্যাধিতে আক্রান্ত রোগীদের ঘরের ভেতরে থাকতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ধুলিঝড়টি সিডনিকে কতটা মারাত্মকভাবে প্রভাবিত করবে তা এখনও পরিষ্কার নয়।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

কু-চক্রী মহলের অপপ্রচারের শিকার হচ্ছেন ওসি কামরুল হাসান তালুকদার

অস্ট্রেলিয়ায় ঘণ্টায় ৩১০ কিলোমিটার বেগে শক্তিশালী ধুলিঝড়

প্রকাশিত : ০১:০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮