আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে। দেশটির তরফ থেকে গতকাল রবিবার এই তথ্য জানানো হয়। খবর সিএনএনের।
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল থামলেও ক্রমশ বাড়ছে নিহতের সংখ্যা। এতে এখনো ৮৭০ জনের খোঁজ পাওয়া যায়নি। দেশটির কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করে জানায়, নিখোঁজের অনেকে ভয়াবহ দাবাবনলে মারা যেতে পারেন।
গত ৮ নভেম্বর থেকে শুরু হওয়া ভয়াবহ দাবানল প্রায় দেড় সপ্তাহ ধরে তাণ্ডব চালায়।
এতে ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস শহরটি পুড়ে ধ্বংস হয়ে যায় বলে জানানো হয়। দাবানলে দেশটির ১৪ হাজার বাড়ি, ৫১৪টি ব্যবসায়িক প্রতিষ্ঠান, ও ৪ হাজারের বেশি বিল্ডি ধ্বংস হয়েছে বলে খবরে বলা হয়। এছাড়া তিন লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।
বিবি/রেআ




















