০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় ৩০ বেসামরিক নিহত

আফগানিস্তানে মার্কিন বিমানবাহিনীর হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩০ বেসামরিক লোক নিহত হয়েছেন।

বুধবার দক্ষিণাঞ্চলীয় হেলমান্দপ্রদেশের গারমসি জেলার একটি স্থাপনায় এ হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো দাবি করেছে, তালেবানদের ঘাঁটি সন্দেহে সেখানে হামলা চালানো হয়। তবে সেখানে বেসামরিক লোকদের উপস্থিতি সম্পর্কে তাদের জানা ছিল না।

হেলমান্দপ্রদেশের গভর্নর মোহাম্মাদ ইয়াসিন বলেন, গারমসিতে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ন্যাটো জোটকে বলা হয়েছিল। এ হামলায় বেসামরিক লোকদের পাশাপাশি তালেবানরাও প্রাণ হারিয়েছেন।

সেখানকার স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাটি তালেবান নিয়ন্ত্রিত হলেও পশ্চিমা বিমান হামলার সময় ওই এলাকায় কোনো তালেবান সদস্য ছিল না।

বিবি/রেআ

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় ৩০ বেসামরিক নিহত

প্রকাশিত : ১২:২৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮