০৯:১১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

কিমের সঙ্গে পুনরায় বৈঠকের পরিকল্পনা ট্রাম্পের

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে পুনরায় বৈঠকে বসবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনের ফাঁকে তিনি এই তথ্য জানান।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে শুক্রবার সম্মেলনের ফাঁকে এক আলোচনায় এসব কথা বলেন ট্রাম্প।

তবে কিমের সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় বৈঠক কবে নাগাদ হতে পারে সেটি জানানো হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র সারা স্যান্ডারস এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া পরমাণুনিরস্ত্রীকরণে সম্মত আছে।’

তিনি আরো বলেন, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণে সম্মত অনেক আগে থেকে কিন্তু তাদেরও শর্ত আছে। তাদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

চলতি বছরের জুনে উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প। সেসময় ট্রাম্প সাংবাদিকদের বলেন উত্তর কোরিয়া এখন থেকে সকল ধরণের পরমাণু কর্মসূচি বন্ধ করবে।

তবে এর কয়েক মাস পরে মার্কিন সংবাদমাধ্যম জানায়, উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্ম সূচি অব্যাহত রেখেছে।

বিবি/রেআ

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

কিমের সঙ্গে পুনরায় বৈঠকের পরিকল্পনা ট্রাম্পের

প্রকাশিত : ০১:৪৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮