১১:০১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

কানাডায় হুয়াওয়ের নির্বাহী গ্রেফতার

চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ও সহকারী চেয়ারপার্সন মেং ওয়াংজুকে কানাডায় গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধে তাকে গ্রেফতার করে কানাডিয়ান কর্তৃপক্ষ।

গ্রেফতার মেং ওয়াংজু হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন জেংফেইয়ের মেয়ে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

গত ১লা ডিসেম্বর ভ্যানকুভার থেকে মেং ওয়াংজুকে গ্রেফতার করা হয় বলে কানাডার বিচার বিভাগ জানিয়েছে।

কানাডার ওই বিভাগ জানায়, যুক্তরাষ্ট্রের চাওয়াতেই ওয়াংজুকে গ্রেফতার করা হয়েছে। ফ্লাইট পরিবর্তনের সময় তাকে গ্রেফতার করা হয়।

এদিকে নিজেদের এক নির্বাহী গ্রেফতার হওয়া প্রসঙ্গে হুয়াওয়ে জানায়, ওয়াংজুকে কেন আটক করা হলো এ সম্পর্কিত কোনো তথ্য তাদের কাছে নেই। এমনকি তিনি কোনো ভুল করেছেন কিনা সেটাও তারা জানেন না।

কানাডার বিচার বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার তার জামিনের শুনানি হবে। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো প্রতিবেদনে বলছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভঙ্গ করছে হুয়াওয়ে। এ কারণে তদন্তও চলমান রয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের আইনজীবীরা হুয়াওয়েকে দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বার বার অভিযোগ করে আসছেন। তাদের দাবি, চীন সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির কাজ করছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

এসব কিছু মিলিয়ে মেং ওয়াংজুকে গ্রেফতার করা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বিবি/জেজে

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

কানাডায় হুয়াওয়ের নির্বাহী গ্রেফতার

প্রকাশিত : ১১:২৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮